মাউশি মহাপরিচালকের সাথে ইতনা স্কুল ও কলেজের নবনির্বাচিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ
নড়াইল প্রতিনিধি।।মাউশি মহাপরিচালক এর সাথে ইতনা স্কুল ও কলেজের নবনির্বাচিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ইতনা স্কুল ও কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি তানজির হোসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর ডা. আরিফুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখার আহ্বায়ক মো: আবিদ হাসনাত।
সৌজন্য সাক্ষাৎকালে ইতনা স্কুল ও কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটি সরকারিকরণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে ঐতিহ্যবাহী ইতনা স্কুল ও কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
উল্লেখ্য, সরদার তানজির হোসেন তনু পূর্বেও প্রতিষ্ঠানটির একই দায়িত্বে থেকে সফলতার সাথে কাজ করেছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছেন। উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হয়েছেন। অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা সরদার তানজির হোসেন তনু দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবেন এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে।#




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































